শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২০-১২-২৬
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর জেলা প্রতিনিধি : যশোর শহরের আরবপুর মোড়স্থ বালু ব্যবসায়ী আমিনুর রহমান বিশে হত্যার রহস্য উদঘাটন করে মুল হোতা আসামী সাগরকে শনিবার ভোরে গ্রেফতার সহ হত্যা কাজে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ৷ শনিবার ২৬ ডিসেম্বর দুপুরে বিশে হত্যার রহস্য উদঘাটন করে মুল হোতা আসামী সাগরকে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
তিনি বলেন নিহত বিশের ভাই শুভ হাওলাদার থানায় হাজির হয়ে মামলায় উল্লেখ করেন, তার ভাই মৃত আমিনুর রহমান @ বিশে (৪৫) ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করিত। আসামী সাগর ও তার ভাই একই সাথে বালির ব্যবসা করিত। সেই কারনে বাদীর ভাই আসামী সাগর এর কাছে কিছু টাকা পাইতো। আসামী সাগর বাদীর ভাইয়ের বালির ব্যবসার পাওনা টাকা না দেওয়ায় শত্রুতার শুরু হয় এবং ভিকটিম আমিনুর রহমান @ বিশে’কে খুন করার জন্য ষড়যন্ত্র করিতে থাকে।
২১ ডিসেম্বার বাদীর ভাই বাড়ী হইতে গোসল করিয়া আরবপুর মোড়ে আসলামের হোটেলে ভাত খাওয়ার সময় আসামী সাগর, আকাশ, তরিকুল, ফেরদৌস, নাঈম, রুবেল সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামীদের সহযোগীতায় বাদীর ভাই আমিনুর রহমান @ বিশে’কে এলোপাতাড়ী ভাবে শরীরের বিভিন্ন স্থানে চাকু দ্বারা উপর্যুপরি আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাহাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়া আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন পৌনে ৪ টায় সময় বিশে মৃত্যুবরণ করে মর্মে এজাহার দায়ের করেন। ২৬ ডিসেম্বর শনিবার ভোর ৩টায় যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের চৌগাছিয়া গ্রাম থেকে আসামী সাগরকে আটক করে। গত ২৪ ডিসেম্বর তাদের প্রত্যেকে ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি লিপিবদ্ধ করান। হত্যা কান্ডের মুলহোতা সাগর ২৬ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় জবান বন্দী দিতে পারেন। হত্যার সাথে জড়িত অন্যদের নাম উঠে আসলে তাদের আটক করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited